চোটের কারণে টুর্নামেন্টে নেই
৩০ আগস্ট শুরু হওয়া ইউএস ওপেনেও বিরাজ করছিল একটা শূন্যতা
অবশেষে সেই শূন্যতা ঘুচল পরশু
পঞ্চম দিনে এসে গ্যালারিতে দেখা মিলল হাস্যোজ্জ্বল সেরেনা উইলিয়ামসের
আর গ্যালারিতে কখনো বসা কখনো দাঁড়ানো ছোট বোনের এই দেখা পাওয়াটাই কোর্টের ভেনাস উইলিয়ামসের জন্য হলো প্রেরণা
লুক্সেমবার্গোর প্রতিপক্ষ মান্ডে মিনেল্লার এমনিতেই ভেনাসের পথের কাঁটা হয়ে দাঁড়ানোর সামর্থ্য নেই
তার ওপর ছোট বোনের উপস্থিতি আরও তাতিয়ে দিয়েছিল
দুইয়ে মিলিয়ে কোর্টে স্রেফ উড়ে গেলেন মিনেল্লা
ভেনাস জিতেছেন ৬-২ ৬-১ গেমে
সেরেনার উপস্থিতি কতটুকু মানসিক তৃপ্তি দিয়েছে ম্যাচ শেষে ভেনাসের কথাতেই সেটা স্পষ্ট ওকে দেখতে পাওয়াটা ছিল দারুণ
সাধারণত আমরা টুর্নামেন্টে একসঙ্গেই থাকি
কিন্তু এই সময়ে সেটা হচ্ছে না
কিন্তু তাকে ফিরতে দেখাটাও অসাধারণ
এই জয়ে চতুর্থ রাউন্ডে উঠে গেলেন ২০০০ ও ২০০১ সালে টানা শিরোপা জেতা উইলিয়ামস বোনদের বড়জন
তাঁকে অনুসরণ করে শেষ ষোলতে নাম লিখিয়েছেন কিম ক্লাইস্টার্স আনা ইভানোভিচ ফ্রান্সেস্কা শিয়াভোনে এলেনা দেমেন্তিয়েভা
জিতেছেন রাফায়েল নাদাল অ্যান্ডি মারে
তবে তাঁদের জয়টা দ্বিতীয় রাউন্ডের ম্যাচে
ক্যারিয়ার স্লাম জয়ের প্রত্যাশায় আরেক ধাপ এগোতে নাদাল ৬-২ ৭-৬ ৭-৫ ৭-৫ গেমে হারিয়েছেন উজবেকিস্তানের ডেনিস ইস্তোমিনকে
তৃতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ফ্রান্সের সিমোন জিলেস
যিনি ৪-৬ ৬-৩ ১-৬ ৬-১ ৬-৩ গেমে হারিয়েছেন ফিলিপ কোলশ্রাইবারকে
জ্যামাইকান দাস্তিন ব্রাউনকে মারে হারিয়েছেন ৭-৫ ৬-৩ ৬-০ গেমে
ইউএস ওপেনে নিজেকে ফিরে পেতে শুরু করেছেন ২০০৮-এর ফ্রেঞ্চ ওপেনজয়ী আনা ইভানোভিচ
অস্ট্রেলিয়া ওপেন ফ্রেঞ্চ ওপেনে দ্বিতীয় রাউন্ডে বিদায় উইম্বলডনে প্রথম রাউন্ডেই বাদ
তৃতীয় রাউন্ডে ফ্রান্সের ভার্জিনি রাজানোকে ৭-৫ ৬-০ গেমে হারিয়ে সেই ইভানোভিচ পা রাখলেন চতুর্থ রাউন্ডে
কিন্তু দুঃখের কথা শেষ ষোলতেই তাঁকে পড়তে হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ক্লাইস্টার্সের সামনে
ক্লাইস্টার্স ৬-৩ ৬-০ গেমে হারিয়েছেন পেত্রা কেভিতোভাকে
অ্যালোনা বন্দারোঙ্কোর বিপক্ষে ফ্রেঞ্চ ওপেনজয়ী শিয়াভোনের জয়টি ৬-১ ৭-৫ গেমে
দেমেন্তিয়েভা ৭-৫ ৬-২ গেমে হারিয়েছেন স্লোভাক দানিয়েলা হান্তুচোভাকে
এএফপি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
যানজট নিয়ন্ত্রণে লাঠি হাতে পুলিশ থাকছে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নগরের সিটি গেট থেকে দাউদকান্দির ফেরিঘাট পর্যন্ত দীর্ঘ ১৯২ কিলোমিটার মহাসড়কে আজ রোববার সকাল থেকে প্রায় ৬০০ লাঠিধারী পুলিশ ও কমিউনিটি পুলিশ মোতায়েন করা হচ্ছে
প্রতি এক কিলোমিটার দূরত্বে থাকবে তিনজন করে পুলিশ
ঈদে ঘরমুখো মানুষের দুর্দশা লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পুলিশ এই বিশেষ ব্যবস্থা নিয়েছে বলে জানা যায়
সূত্রমতে আগামী বুধবার চট্টগ্রামে প্রধানমন্ত্রীর চারটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করার কথা
এ জন্য নগর পুলিশের অতিরিক্ত হিসেবে আরও দুই হাজার পুলিশ মোতায়েন করা হচ্ছে
দেশের বিভিন্ন জেলা থেকে এসব পুলিশ আনার সিদ্ধান্ত হয়
এ কারণে ঈদের ছুটির সময় মহাসড়কের যান চলাচল নিয়ন্ত্রণে যে ৮০০ পুলিশ মোতায়েনের পরিকল্পনা ছিল তা স্থগিত করা হয়
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক ডিআইজি মো আছাদুজ্জামান মিয়া এ বিষয়টি নিশ্চিত করেছিলেন
এ নিয়ে গত শুক্রবার প্রথম আলোতে প্রতিবেদন ছাপা হয়
একটি দায়িত্বশীল সূত্র জানায় মহাসড়ক থেকে পুলিশ প্রত্যাহারের সিদ্ধান্তের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর তিনি অগ্রাধিকার ভিত্তিতে মহাসড়কে পুলিশ মোতায়েনের নির্দেশনা দেন
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির দপ্তর থেকে গতকাল শনিবার এই নির্দেশনা পাওয়ার পর চট্টগ্রাম ফেনী ও কুমিল্লা—তিন জেলার পুলিশ নিজেদের এবং বিভিন্ন এলাকার কমিউনিটি পুলিশের সহায়তা নিয়ে মহাসড়কে পর্যাপ্ত পুলিশ নিয়োগের ব্যবস্থা করে
ডিআইজি আছাদুজ্জামান মিয়া প্রথম আলোকে বলেন সর্বশেষ খবর হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে লাঠিধারী পুলিশ মোতায়েন হচ্ছে
তিন জেলার পুলিশ সুপারদের এ দায়িত্ব দেওয়া হয়েছে
হাইওয়ে পুলিশও এ কাজে সহায়তা দেবে
তিনি বলেন আগে একবার ৮০০ পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়ে পরে তা বাতিল করা হয়েছিল
জানা গেছে সড়কের ধারণক্ষমতার বেশি ওজনবাহী পণ্যসামগ্রী নিয়ে বড় বড় ট্রাক-লরি চলাচলের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম নগর থেকে ফেনীর শুভপুর ধুম পর্যন্ত অংশে অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে
সড়কের কোনো কোনো অংশ দেবে গেছে কিংবা উঁচু হয়ে গেছে
এ কারণে গাড়িগুলোর গতি কমে আসায় দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে
আবার মহাসড়কের কোনো অংশে সৃষ্ট গর্তে পড়ে ভারী ট্রাক কিংবা লরি বিকল হয়ে গেলে তীব্র যানজট লেগে যায়
পুলিশ সূত্র জানায় ঈদে ঘরমুখো মানুষ যাতে এ ধরনের যানজটে আটকে থেকে ভোগান্তিতে না পড়ে সে জন্য মহাসড়কে পুলিশ মোতায়েন হচ্ছে
সিদ্ধান্ত অনুযায়ী সব পুলিশের হাতে লাঠি থাকলেও অনেকের গায়ে থাকবে আলো বিচ্ছুরণকারী রিফ্লেক্টিং লাল রঙের বেল্ট
এ ধরনের বেল্টধারী পুলিশ রাতে যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন
চট্টগ্রাম থেকে ধুম পর্যন্ত ৬৩ কিলোমিটার অংশে পুলিশ মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জেড এ মোরশেদ প্রথম আলোকে বলেন রোববার ভোর থেকে পুলিশ রাস্তায় নেমে যাবে
জানা গেছে বিকল হওয়া গাড়ি দ্রুত অপসারণে আটটি রেকার ব্যবহার করা হবে
পাশাপাশি বৈধ কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযানও চলবে
পুলিশ কর্মকর্তারা মনে করেন ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়লে অনেক লক্কড়ঝক্কড় গাড়ি রাস্তায় নামে
এসব যানবাহন রাস্তার মাঝপথে বিকল হয়ে যানজট সৃষ্টি করে
পুলিশ এসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে
দূরের পথে নামতে রং করা হচ্ছে ভাঙাচোরা বাস
ঈদ সামনে রেখে পুরোনো লক্কড় ঝক্কড় বাস রং করা চলছে
রাজধানীর কাজলা সাভারের বলিয়ারপুর ও গাজীপুরের মৃধাবাড়ী এলাকায় এ ধরনের বাস মেরামতের কাজ করতে দেখা গেছে
ঢাকা-আরিচা ঢাকা-মানিকগঞ্জ ও ঢাকা-নরসিংদীর মতো কাছাকাছি রুট এবং রাজধানীর ভেতর চলাচলকারী ভাঙাচোরা বাস ঈদের ভিড়ের সময় দূরপাল্লার রুটে চালানোর জন্যই রং করে সাজানো হচ্ছে
একজন বাস-মালিক প্রথম আলোকে জানান ঈদে রাজধানীর গাবতলী মহাখালী ও সায়েদাবাদ থেকে দেশের বিভিন্ন জেলায় প্রায় ১৫ হাজার বাস যায়
চাহিদার তুলনায় তা খুবই অপ্রতুল
এ জন্য ঈদের আগের দুই দিন এবং ঈদের দিন এসব বাস রং করে দূরপাল্লার রুটে নামিয়ে দেওয়া হয়
পুরোনো বাসের একজন মালিক জানান এগুলো সাধারণত ঈদের আগের দিন রিজার্ভ বাস হিসেবে ব্যবহার করা হয়
আসার সময় যাত্রী পাওয়া যায় না বলে যাওয়ার সময় বেশি ভাড়া আদায় করা হয়
সাভারের বলিয়ারপুর এলাকায় পুরোনো বাস রং করার এমন একটি ওয়ার্কশপের ফোরম্যান খোরশেদ জানান দুই দিনের ফরমায়েশে তাঁরা গাড়ি রং ও ধোয়ামোছার কাজ করেন
অনেক সময় বাসের গায়ে লেখা অনুমোদিত রুটের নাম মুছে নতুন নাম লিখে দেওয়া হয়
ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এ ধরনের ফরমায়েশ বেড়ে গেছে বলে তিনি জানান
আরেকজন বাস-মালিক জানান এসব পুরোনো বাসই যত্রযত্র বিকল হয়ে মহাসড়কে যানজট সৃষ্টি করে
কিছু লোকের লোভের শিকার হতে হয় ঘরমুখো হাজার হাজার মানুষকে
দূরপাল্লার রুটের বিলাসবহুল বাস শ্যামলী পরিবহনের স্বত্বাধিকারী রমেশ চন্দ্র ঘোষ এ বিষয়ে প্রথম আলোকে বলেন যাঁদের মাত্র একটি বা দুটি বাস আছে তাঁরা ঈদে এই সুযোগটা নেন
অনেক সময় মালিক নিজেই চালিয়ে নিয়ে যান
কারণ ঈদের আগে চালকের অভাব থাকে
বাংলাদেশের বহু মানুষের আমি ভয়ঙ্কর ভক্ত রূপঙ্কর
আমি তো অনেক দেশে গান করেছি
কিন্তু বাংলাদেশের শ্রোতাদের আমার কাছে একটু আলাদা মনে হয়
এর অবশ্য কারণও আছে
আমার পূর্বপূরুষেরা ছিলেন সিলেটের বাসিন্দা
দেশভাগের পর আমার বাবা ও দাদারা ভারতের কলকাতায় চলে আসেন
তবে আমার কখনো সিলেটে যাওয়া হয়নি
আমার জন্ম কলকাতাতেই
তবে এবার ভীষণ ভালো লাগছে বাংলাদেশের মানুষদের কাছে আমার আলাদা একটা পরিচিতি গড়ে উঠবে এই পরস্পর অ্যালবামের মধ্য দিয়ে
কথাগুলো বলছিলেন ওপার বাংলার জনপ্রিয় গায়ক রূপঙ্কর
গতকাল ওপার বাংলার জনপ্রিয় এ শিল্পীর সঙ্গে কথা হয় পরস্পর অ্যালবামের গীতিকার জুলফিকার রাসেলের সহায়তায়
কাল অগ্নিবীণার ব্যানারে বাজারে আসছে দুই বাংলার জনপ্রিয় শিল্পীদের নিয়ে মিশ্র অ্যালবাম পরস্পর
বাপ্পা মজুমদারের সুর ও সংগীতায়োজনে পরস্পর অ্যালবামে মোট গান রাখা হয়েছে নয়টি
এর মধ্যে পাঁচটি দ্বৈত চারটি একক গান
গানের কথাগুলো হচ্ছে আকাশ দেখে প্রতিদিনই ভাবি ইচ্ছে হলে ভেবেছিলাম কোথায় যাব উড়ে মাঝে রাণী শুধু শুধু ঝড়ো হাওয়া মন খারাপের একেকটা দিন
অ্যালবামটিতে এপার বাংলা থেকে গেয়েছেন সামিনা চৌধুরী ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদার
অ্যালবামটি সম্পর্কে রূপঙ্কর বলেন অ্যালবামটির মাধ্যমে আমার সঙ্গে গীতিকার জুলফিকার রাসেলের সঙ্গে পরিচয়
ওর সঙ্গে কাজ না করলে বুঝতেই পারতাম না কত ভালো লেখে সে
ওর বিষয়বস্তু নির্বাচন আমার কাছে অনবদ্য মনে হয়েছে
আর বাপ্পার সুর করার তো কোনো তুলনা নেই
আমি এ অ্যালবামে তিনটি গান বাপ্পার সুরে গেয়েছি
রূপঙ্কর আরও বলেন বাপ্পার সঙ্গে কাজ করে আমার মনে হয়েছে উনি ভয়ঙ্কর একজন ট্যালেন্টেড মানুষ
উনার সাউন্ডকে যথাযথভাবে ব্যবহার করা এবং পুরো আয়োজন দেখে আমি মুগ্ধ
তা ছাড়া বাপ্পার মিক্সিংও অসাধারণ
